সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭২জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩২ হাজার ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫৬ জন এবং উপজেলার ১৬ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষায় ১৯জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১৮টি নমুনা পরীক্ষায় ১৮জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৯টি নমুনা পরীক্ষায় ২০জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষায় ১১জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।








