সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ২৯জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৪ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার(২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১হাজার ৮৮টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২৭ জন এবং উপজেলার ২ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১৪টি নমুনা পরীক্ষায় ৭জনের এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫৫টি নমুনা পরীক্ষায় ১৫জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬টি নমুনা পরীক্ষায় ৩জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়নি।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১টি নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।








