সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৭জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৮৮৩ জনে।
চট্টগ্রামে ১ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৭ জন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১হাজার ৩৮২াট নমুনা পরীক্ষায় ১৫৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৩৩জন এবং উপজেলার ২৪জন।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ১৯জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৯৭টি নমুনা পরীক্ষায় ১৫জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২৯টি নমুনা পরীক্ষায় ৬২জনের, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৮৪টি নমুনা পরীক্ষায় ৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তা ছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষায় ২২জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮টি নমুনা পরীক্ষায় ২০জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ১১জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১টি নমুনা পরীক্ষায় সেটি পজিটিভ এসেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬১টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।








