নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ১৯৭জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ১৯৭জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১জন।  চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ২৩ হাজার ৪১৯ জন।

 

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষায় ১৭জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৮৮টি নমুনা পরীক্ষায় ১১জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫১৩টি নমুনা পরীক্ষায় ১০৫জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ৩৫জনের,  শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৩টি নমুনা পরীক্ষায় ১৬জনের, এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় ১জনের করোনা পজিটিভ এসেছে।

অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।