সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ২৬০জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ঘন্টায় ১ হাজার ৩৯০ জনের জনের নমুনা পরীক্ষায় ২৬০জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২১৩ জন ও উপজেলার ৪৭ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৫ হাজার ৬১০ জন।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৯০টি নমুনা পরীক্ষায় ২১ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) ল্যাবে ৩৬৩ টি নমুনা পরীক্ষায় ১২০ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়(সিভাসু) ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষায় ১৬জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বেসরকারী ইমপেরিয়াল হাসপাতালে ৮৯টি নমুনা পরীক্ষায় ৩২ জনের ও শেভরণ ক্লিনিকে ১০৯টি নমুনা পরীক্ষায় ২০ জনের এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৫টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬ জনের নমুনা পরীক্ষায় =১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

