নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ১৪৭জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৪৭জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৪১০ জন।

 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৩৯টি নমুনা পরীক্ষায় ১৭ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৮৩টি নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষায় ৫জনের এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষায় ১৪জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা হলেও কারো করোনা শনাক্ত হয়নি।