নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১জনের মৃত্যু হয়েছে ।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৫ হাজার ২৯০ জনের করোনা শনাক্ত হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ৬জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪২টি নমুনা পরীক্ষায় ১০জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২৬টি নমুনা পরীক্ষায় ৪৯জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৮জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।