নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৭ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২৯৩ জন এবং উপজেলার ৭৪ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৭৫ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষায় আরও ৭৪জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮৫টি নমুনা পরীক্ষায় ৮৩জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫১টি নমুনা পরীক্ষায় ৯৩জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ৪০জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষায় ৫৬জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়েছে।

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।