সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন করোনায় কেউ মারা যাননি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৭৯ জন এবং উপজেলার ৬৬ জন।
এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৪টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪২৭টি নমুনা পরীক্ষায় ৬৮ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ৯ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় ১০জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫২টি নমুনা পরীক্ষায় ২৭ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৫জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২টি নমুনা পরীক্ষায় ১৭জনের এবং মেডিক্যাল সেন্টার ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।








