সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৮৪জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪জন।
রোববার (২ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৭৪ জন।
রোববার (২ মে) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৩১টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৬৭ জন এবং উপজেলার ১৭ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯০টি নমুনা পরীক্ষায় ৩০ জনের এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় ১৭জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০৫টি নমুনা পরীক্ষায় ২৪জনের , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষায় ১০জনের এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৯টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।








