নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৫জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৫জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪জন।

বৃহস্পতিবার (৬ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৯টি ল্যাবে ১ হাজার ৬৫টি নমুনা পরীক্ষায় ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১২০ জন এবং উপজেলার ৩৫ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০০টি নমুনা পরীক্ষায় ৪৭জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৯টি নমুনা পরীক্ষায় ২৩জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষায় ১৩জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় ২০জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষায় ১৬জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭১টি নমুনা পরীক্ষায় ৯ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৬জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৮টি নমুনা পরীক্ষায় ১৯জনের এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৭টি নমুনা পরীক্ষায় ২জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।