নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৬জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১জন।  এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৩৯০ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৯জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষায় ২৪জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ২জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষায় ২০জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষায় ১৩জনের,  শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষায় ৮জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ৬জনের এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি। এ ছাড়া,কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।