Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯০টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৫০ জন এবং উপজেলার ১১ জন। করোনাভাইরাসে নগরে ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৫১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৭৭ জনের।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।