Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪জন।

রোববার (১৬ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৮ নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ২০ জন এবং উপজেলার ৫ জন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৭৯০ জনে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৪জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৭জনের এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৫টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।