নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ২ জন।

বৃহস্পতিবার (২০ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১১৬ জন এবং উপজেলার ৫২ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষায় ৫১জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬০টি নমুনা পরীক্ষায় ২৯ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় ১১জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষায় ২৮জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় ১২ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪২টি নমুনা পরীক্ষায় ২০ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ২জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষায় ৭ জনের এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৭টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।