নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪জন।

চট্টগ্রামে এ নিয়ে মোট ৫২ হাজার ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ মে)সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৫৫টি নমুনা পরীক্ষায় ৯৩জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ৬৪ জন এবং উপজেলার ২৯ জন

এ ছাড়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ১০জনের,  জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২টি নমুনা পরীক্ষায় ১০জনের, এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ২জনের করোনা শনাক্ত হয়েছে।