নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৮৫জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৮৫জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১১২ জনে।

মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১হাজার ৮০২টি নমুনা পরীক্ষায় ২৮৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরীর ২৫২ জন এবং উপজেলার ৩৩ জন।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় ৩৯জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৬টি নমুনা পরীক্ষায় ৪০জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৯৭টি নমুনা পরীক্ষায় ৮৭জনের , চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষায় ৩৪জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৪ টি নমুনা পরীক্ষায় ৪১জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে  (আরটিআরএল) ৩৭টি নমুনা পরীক্ষায় ২৮জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।