Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৪৬টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৩৮ জন এবং উপজেলার ৩৪ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষায় ১৪জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষায় ৪জনের,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষায় ৬জনের,  জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষায় ১১জনের , পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষায় ২০জনের এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।