সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৮ জুন ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১০৪৩ টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৮৯ জন এবং উপজেলার ৪০ জন।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষায় ১৫ জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৪টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষায় ২৩ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৫টি নমুনা পরীক্ষায় ১০ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় ৮ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭টি নমুনা পরীক্ষায় ৬ জনের, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।
এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০১টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

