Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩জন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৪৫৪ জন।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৮১৫টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  এদের মধ্যে নগরীর ৬২ জন এবং উপজেলার ৫৭ জন।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫২ জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৯টি নমুনা পরীক্ষায় ১৪ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ১৮ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৮৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার ল্যাব এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষা করা হয়নি।

অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।