Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫৫ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৩৫টি নমুনা পরীক্ষায়  ১৫৮জনের করোনা শনাক্ত হয়েছে।  এদের মধ্যে নগরীর ১০৬ জন এবং উপজেলার ৫২জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষায় ৭৩জনের, বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪৬টি নমুনা পরীক্ষায় ১১ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৭৯টি নমুনা পরীক্ষায় ১৩ জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৬ টি নমুনা পরীক্ষায় ৮ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ৯ জনের,  জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫টি নমুনা পরীক্ষায় ৯ জনের এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১২টি নমুনা পরীক্ষায় ৩ জনের এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৮টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।