Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৯৮১ জন।

রোববার (২০ জুন) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৪২টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৬৭ জন এবং উপজেলার ৬৯ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪০টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের,  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৭টি নমুনা পরীক্ষায় ৮ জনের,  করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ২২ জনের এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি নমুনা পরীক্ষায় ১ জনের  করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৫টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।