নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮ হাজার ৩৬৮ জনে।

মঙ্গলবার (২৯ জুন) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষায় ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ২২৬ জন এবং উপজেলার ১৪২ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের,  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২৫টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের,  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৯৫টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৪টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ১১ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৩টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৪টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম এন্টিজেন টেস্টে ৭১টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে ।

এদিন চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাব এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।