সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৩৯৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৬ জন।
শনাক্তের সংখ্যায় এটাই চট্টগ্রামে সর্বোচ্চ।করোনা শনাক্তের হার ২৬.৭৭ শতাংশ।
এর আগে গত ১২ এপ্রিল সর্বোচ্চ ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, ইপিক হেলদ কেয়ারে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ১০৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।








