নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৭জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭২৫ জনে দাড়িয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষায় ১৭জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬২টি নমুনা পরীক্ষায় ২৬জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনা শনাক্ত হয়েছে।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।