Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৮৯৭ জন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  এর মধ্যে নগরীর ৫০ জন এবং উপজেলার ৩ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৫৯টি নমুনা পরীক্ষায় ১৪জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩২৮টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারী শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৫টি নমুনা পরীক্ষায় ২০ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

তবে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১টি নমুনা পরীক্ষা করে নমুনাটি নেগেটিভ শনাক্ত হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৫টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

এদিকে চট্টগ্রামে করোনার টিকা প্রদান কার্যক্রমের ষষ্ঠ দিনে টিকা নিয়েছেন ২০ হাজার ৯০৮ জন। এখন পর্যন্ত ৫৭ হাজার ৯০২ জন টিকা গ্রহণ করেছেন।