সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৫ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার ২ হাজার ৪৮১টি নমুনা পরীক্ষায় ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪৭৪ জন নগরীর এবং ২৯৪ জন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবছেয়ে বেশি সংক্রমণ ৫৩ জন হাটহাজারীতে। এছাড়া ফটিকছড়িতে ৪২ জন, পটিয়ায় ৩৬ জন, মিরসরাইয়ে ২৯জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৭২ শতাংশ।
মৃত ১০ জনের মধ্যে ৭ জন উপজেলার এবং ৩ জন নগরীর।








