সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০জন।
মঙ্গলবার(৩ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৬ জন উপজেলার এবং ৪ জন নগরীর বাসিন্দা।
নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৫০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৫ জন নগরীর এবং ৪৩৮ জন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া ফটিকছড়ি ও বোয়ালখালীতে ৫৯ জন করে এবং রাঙ্গুনিয়ায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।








