নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৯৩৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৫

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৯৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

রবিবার(৮ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৯০ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১ হাজার ৫৯ জন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন নগরীর ও ৫ জন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৬২১ জন নগরীর ও ৪৩৮ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চবি ল্যাবে ৪১৯টি নমুনা পরীক্ষায় ২০২ জনের, বিআইটিআইডি ল্যাবে ৬০৪টি নমুনা পরীক্ষায় ১৬৫ জনের, চমেক ল্যাবে ৬০৩টি নমুনা পরীক্ষায় ১৫৭ জনের, সিভাসু ল্যাবে ২৬৬টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬০টি নমুনা পরীক্ষায় ৭২ জনের, মেডিক্যাল সেন্টার র‌্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় ২১ জনের, আরটিআরএল’ এ ৭টি নমুনা পরীক্ষায় ২ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের, এন্টিজেন টেস্টে ৬৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here