নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৮৭৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৩২ শতাংশ। মারা যাওয়া ১০জনের মধ্যে নগরীর ৫ জন এবং ৫ জন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ৮২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এদিন ২ হাজার ৯৯৭ টি নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৩২ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here