সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯ জন।
বৃহস্পতিবার(১২ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের দশটি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৩৬ জন এবং উপজেলার ২৫৩ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ১০৪ জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯০৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২৪টি নমুনা পরীক্ষায় ১২৮ জনের, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪০ টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হযেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৭ টি নমুনা পরীক্ষায় ১৯জনের, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৫ টি নমুনা পরীক্ষায় ৯ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষায় ১১ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১১২ টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের, এন্টিজেন টেস্টে ৩৬০ টিনমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট ৯৩ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১ হাজার ১০৩ জন।








