নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৬১জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৬১জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় কারোনায় কারো মৃত্যু হয়নি।

চট্টগ্রামে এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ২২২ জন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে  চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৫০১টি নমুনা পরীক্ষায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৩৯ জন এবং উপজেলার ২২ জন।

 

এ ছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় ২৫জনের,  শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬০টি নমুনা পরীক্ষায় ২০জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২২০টি নমুনা পরীক্ষায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।