Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭ জন।

সোমবার(১৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে নগরীর ২ জন এবং উপজেলার ৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ১ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে।

এদিন করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় বিআইটিআইডি ল্যবে ৯৮৪টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের, চমেক ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় ১জনের, মেডিক্যাল সেন্টার ল্যাবে ৩৫ টি নমুনা পরীক্ষায় ১১জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৭ টি নমুনা পরীক্ষায় ৪০ জনের, ইমপিরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৮টি নমুনা পরীক্ষায় ২৫ জনের , এন্টিজেন টেস্টে ১৮টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।