Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৩৪৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এইসময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে নগরীর ২০২ জন এবং উপজেলার ১৪৬ জন। মৃতদের মধ্যে নগরীর ৪জন এবং বিভিন্ন উপজেলার ২জন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪০ নমুনা পরীক্ষায় ৮৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৫২ নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭১ নমুনা পরীক্ষায় ৬০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষায় ৫৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজে ৮০ নমুনা পরীক্ষায় ৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৮ নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরন ল্যাবে ৩১৫ নমুনা পরীক্ষায় ৯ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৩ নমুনা পরীক্ষায় ১৪ জন, আরটিআরএল ল্যাবে ৯ নমুনা পরীক্ষায় ৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২০ নমুনা পরীক্ষায় ৪ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯৩ নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া ১৩৯ অ্যান্টিজেন টেস্ট করে ২০ জনের দেহে করোনা পাওয়া গেছে।

উপজেলাগুলোর মধ্যে রাউজানে সর্বোচ্চ ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া হাটহাজারীতে ৩৫ জন, রাঙ্গুনিয়ায় ২৭ জন, সাতকানিয়ায় ৫জন, আনোয়ারায় ২জন, চন্দনাইশে ১জন, পটিয়ায় ৫জন, বোয়ালখালীতে ৯জন, ফটিকছড়িতে ৭জন সীতাকুণ্ডে ৫জন এবং মিরসরাইয়ে ৪জনের করোনা শনাক্ত হয়েছে।