সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
রবিবার(২২ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘন্টায় চট্টগ্রামের দশটি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে নগরীর ১৫৩ জন এবং উপজেলার ১৪৫ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, এন্টিজেন টেস্টে ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনারভাইরাসের জীবাণু শনাক্ত হয় নি।
চট্টগ্রামে এ নিয়ে ৯৭ হাজার ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মোট মারা গেছে ১ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ৬৬৭ জন এবং ৫১১ জন উপজেলার।








