সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৩১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০ জন।
মঙ্গলবার(২৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা পরীক্ষার তুলনায় এদিন সংক্রমণের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ।
করোনায় আক্রান্তদের মধ্যে নগরীর ২০২ জন এবং উপজেলার ১১৬ জন।মৃতদের ৫ জন নগরীর ৫ জন উপজেলার।
এনিয়ে চট্টগ্রামে ৯৭ হাজার ৬৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছে ১ হাজার ১৯৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষায় ৫৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৬৫ টি নমুনা পরীক্ষায় ৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭১টি নমুনা পরীক্ষায় ৪০ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬৯ টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩২৯ টি নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৭ টি নমুনা পরীক্ষায় ২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৮ টি নমুনা পরীক্ষা করে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ টি নমুনা পরীক্ষায় ২৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭১ টি নমুনা পরীক্ষায় ১৫ জন, এন্টিজেন টেস্টে ১৪৪ টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনারভাইরাসের জীবাণু শনাক্ত হয় নি।








