সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৭জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৬ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।যা নমুনা পরীক্ষার তুলনায় ১৭ দশমিক ২২ শতাংশ।
গত কয়েকদিন ধরে সংক্রমণ কমেছে চট্টগ্রামে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপও।
এদিন শনাক্ত হওয়া ১৬৬ জন নগরীর এবং ১৪০ জন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় মারা যাওয়া ৪ জন নগরীর এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বুধবার কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।








