সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৫ জন।
রবিবার(৫সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই দিন শনাক্ত হওয়াদের ৬২ জন নগরীর এবং ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ১লাখ ৪৫ জনের। করোনায় মোট মারা গেছে ১ হাজার ২৪৬ জন।
শনাক্তদের মধ্যে ৭২ হাজার ৬৫২ জন নগরীর এবং ২৭ হাজার ৩৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মৃতদের মধ্যে ৬৯৫ জন নগরীর এবং ৫৫১জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ।
রবিবার বাঁশখালীর ১৫ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ৭ জন, পটিয়ায় ১ জন, বোয়ালখালীতে ১ জন, রাউজানে ৩ জন, হাটহাজারীতে ৫ জন, সীতাকুণ্ডে ২ জন ও মিরসরাইয়ে ১৩ জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

