নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৩ জন।

বৃহস্পতিবার(৯সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন শনাক্তদের মধ্যে নগরীর ৬৭ জন এবং ৪১ জন উপজেলার বাসিন্দা।

এনিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ৫৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে আরো ১ হাজার ২৬২ জনের।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ২৭৬ নমুনা পরীক্ষা করা হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জনের, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯জনের, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮জনের, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জনের, শেভরণ হাসপাতাল ল্যাবে ৫ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জনের, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জনের এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here