Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৯৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৯৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ২জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরীর এবং ৩৮ জন উপজেলার বসিন্দা। মৃতদের মধ্যে ১জন নগরীর অন্য জন উপজেলার।

এনিয়ে চট্টগ্রামে মোট ১লাখ ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১ হাজার ২৭৬ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৬ জনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

আরো পড়তে পারেন:

চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা