নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২২৩জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১জন।

এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৯৮ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ৪৬জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৮৮টি নমুনা পরীক্ষায় ৩৪জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের,  চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭৩টি নমুনা পরীক্ষায় ৭১জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ৩৪জনের,  শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯টি নমুনা পরীক্ষায় ১৬জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৩টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৭টি নমুনা পরীক্ষা করে কারো করোনা পজিটিভ পাওয়া যায়নি।