Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১১২ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ২ জন।

বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনিয়ে চট্টগ্রামে মোট ১লাখ ১ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে মোট ১ হাজার ২৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে নগরীর ৭৬ জন ও উপজেলার ৩৬ জন। আর মৃত ২জনই নগরীর।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন , শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯ জন ও অ্যান্টিজেন টেস্টে ১ জনের  করোনা শনাক্ত হয়েছে।

আরো পড়তে পারেন: