Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৫০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৫০ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ২জন।

রবিবার(১৯সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্তদের মধ্যে নগরীর ৩০ জন এবং বিভিন্ন উপজেলার ২০ জন। মৃতদের দুই জনই নগরীর।মোট ১ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন নগরীর এবং ৫৭৩ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৩৮৭ জন এবং ২৭ হাজার ৮৯৮ জন বিভিন্ন উপজেলার।