Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৭৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৭৬ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১ জন।

মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন শনাক্তদের মধ্যে নগরীর ৫০ জন ও উপজেলার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।

এনিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ এক হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১ হাজার ২৮৩ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২ জন, আরটিআরএল ল্যাবে ২ জন, মেডিকেল হাসপাতাল ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।