Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২৬ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৩ জনের।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্তদের মধ্যে নগরীর ২২ জন এবং উপজেলার ৪জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪ জনের, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের নগরীর ৭৩ হাজার ৫৪০ জন এবং উপজেলার ২৭ হাজার ৯৭৬ জন।

এ পর্যন্ত মোট এক হাজার ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭১১ জন নগরীর, ৫৭৮ জন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার  ৫১৬ জন।