Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৩৩জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৩৩জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৩৩জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ২জন।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্তদের মধ্যে ২০ জন নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৬৩৪ জন। বাকি ২৮ হাজার ২৯ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত এক জন নগরের বাসিন্দা অন্য জন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭১৫ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮০ জনের।