সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৩জন।
রবিবার(৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৩৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এদিন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে ২০ জন মহানগর এলাকার এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষার তুলনায় করোনার সংক্রমণ কমে ৩ শতাংশে নেমেছে।
করোনার সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।








