Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২৯ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার( ৫অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন নগরীর এবং ১৩ জন বিভিন্ন উপজেলার। মারা যাওয়া রোগী উপজেলার বাসিন্দা।