সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৭ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ২ দশমিক ১২ শতাংশ ।
২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে নগরীর ১৩ জন এবং বিভিন্ন উপজেলার ২৩ জন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২ জনের, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬ জনের, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জনের, শেভরণ হাসপাতাল ল্যাবে ৬ জনের, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের এবং অ্যান্টিজেন টেস্টে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৯৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৭৯৩ জন। বাকি ২৮ হাজার ১৪৭ জন বিভিন্ন উপজেলার।করোনায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮৯ জনের।








