Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ১জনের মৃত্যু হয়েছে।

রবিবার(১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্তদের মধ্যে ১৮ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। মৃত ব্যক্তিও উপজেলার।

একদিনে চট্টগ্রামের বি.আই.টি.আই.ডি ল্যাবে ৮ জনের, শেভরনে ১ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ল্যাবে  ৬ জনের এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের এবং এন্টিজেন টেস্ট করিয়ে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।করোনায় মোট ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে।